Tense এর সংজ্ঞা ও প্রকার



Tense (ক্রিয়ার কাল)

সংজ্ঞাঃ Subject (কর্তা) এর কাজ করার সময় কে Tense বলে। [Tense is the time of action of a verb]

Example: আমি স্কুলে যাচ্ছি- I am going to school.

আমি স্কুলে গিয়েছিলাম- I went to school.

আমি স্কুলে যাব- I shall go to school.


প্রকারভেদ

Tense সাধারণত ৩প্রকারঃ

  • Present Tense (বর্তমান কাল)
  • Past Tense (অতীত কাল)
  • Future Tense (ভবিষ্যৎ কাল)

Present Tense (বর্তমান কাল)
যে Tense বর্তমান সময় কে নির্দেশ করে তাকে Present Tense বলে। 
যেমনঃ 
      সে ক্রিকেট খেলে- He plays cricket
      তুমি রাতের খাবার খাইতেছ/খাচ্ছ- You are eating/taking dinner.
      বাবা বাজারে যাচ্ছেন- Father is going to the market.
      আমরা দূরদর্শন দেখি- We watch television (T.v).
      আমার বাবা একজন ডাক্তার- My father is a doctor.
      রাকিবের একটি ল্যাপটপ আছে- Rakib has a laptop.
      বাবা বাড়িতে নেই- Father is not at home.

Past Tense (অতীত কাল)
যে Tense অতিত কালের সময় নির্দেশ করে তাকে Past Tense বলে।
যেমনঃ
     সে ক্রিকেট খেলেছিল- He played cricket

     তুমি রাতের খাবার খাইতেছিলে/খাচ্ছিলে- You were eating/taking dinner.
      বাবা বাজারে যাচ্ছিলেন- Father was going to the market.
      আমরা দূরদর্শন দেখলাম- We watched television (T.v).
      আমার বাবা একজন ডাক্তার ছিলেন- My father was a doctor.
      রাকিবের একটি ল্যাপটপ ছিল- Rakib had a laptop.
      বাবা বাড়িতে ছিলেন না- Father was not at home.

Future Tense (ভবিষ্যৎ কাল)
যে Tense ভবিষ্যৎ কালের সময় নির্দেশ করে তাকে Future Tense বলে।
যেমনঃ
     সে ক্রিকেট খেলবে- He will play cricket
      তুমি রাতের খাবার খাবে- You will eat/take dinner.
      বাবা বাজারে যাবেন- Father will go to the market.
      আমরা দূরদর্শন দেখব- We shall watch television (T.v).
      তারা ঝগড়া করতে থাকবে- They will be quarreling.
      আমি আগামীকাল কক্সবাজার যাব- I shall go to Cox's Bazar tomorrow
      আমার বড় ভাই একজন প্রকৌশলি হবে- My elder brother will be an engineer.


Present Tense এর প্রকারভেদ

Present Tense কে চারভাগে ভাগ করা হয়ঃ
  • Present Indefinite Tense 
  • Present Continuous Tense 
  • Present Perfect Tense 
  • Present Perfect Continuous Tense
Present Indefinite Tense
সধারণভাবে বর্তমান কালের কোনো কাজ বুঝালে সেটি Present Indefinite Tense হয়। যেমনঃ
আমি বই পড়ি- I read book. 
মা খাবার রান্না করে- Mother cooks foods. 
রাকিব গাড়ি চালায়- Rakib drives a car.

Present Continuous Tense 
বর্তমান কালের চলমান কোনো কাজ বুঝালে সেটি Present Continuous Tense হয়। যেমনঃ
আমি বই পড়ছি/পড়িতেছি- I am reading book. 
মা খাবার রান্না করছে/করিতেছে- Mother is cooking foods. 
রাকিব গাড়ি চালাচ্ছে- Rakib is driving a car. 

Present Perfect Tense
বর্তমানে ঘটেছে এরূপ কাজ বুঝালে সেটি Present Perfect Tense হয়। অর্থাৎ বর্তমানের কোনো কাজ শেষ হয়েছে এমন বুঝালে তাকে Present Perfect Tense বলে। যেমনঃ 
আমি পড়েছি- I have read. 
মা খাবার রান্না করেছে- Mother has cooked foods.
রাকিব গাড়ি চালিয়েছে- Rakib has driven a car.

Present Perfect Continuous Tense
বর্তমান কালের কোনো কাজ কোনো সময় ধরে চলছে এরূপ বুঝালে Present Perfect Continuous Tense হয়। যেমনঃ
আমি সকাল থেকে বই পড়ছি- I have been reading book since morning.
মা ২০মিনিট ধরে খাবার রান্না করছে- Mather has been cooking foods for 20 minutes.
রাকিব বিকেল থেকে গাড়ি চালাচ্ছে- Rakib has been driving a car since afternoon.

Past Tense এর প্রকারভেদ

Past Tense কে চারভাগে ভাগ করা হয়ঃ
  • Past Indefinite Tense
  • Past Continuous Tense
  • Past Perfect Tense
  • Past Perfect Continuous Tense
Past Indefinite Tense
সধারণভাবে অতীত কালের কোনো কাজ বুঝালে সেটি Past Indefinite Tense হয়। যেমনঃ
আমি বই পড়লাম/পড়েছিলাম- I read book. 
মা খাবার রান্না করল/করেছিল- Mother cooked foods. 
রাকিব গাড়ি চালালো/চালিয়েছিল- Rakib drove a car.

Past Continuous Tense 
অতীত  কালের চলমান কোনো কাজ বুঝালে সেটি Past Continuous Tense হয়। অর্থাৎ অতীত কালে কোনো কাজ চলছিল এরূপ বুজালে তাকে Past Continuous Tense বলে। যেমনঃ
আমি বই পড়ছিলাম/পড়িতেছি্লাম- I was reading book. 
মা খাবার রান্না করছিল/করিতেছিল- Mother was cooking foods. 
রাকিব গাড়ি চালাচ্ছিল/চালাইতেছিল- Rakib was driving a car. 

Past Perfect Tense
অতীত কালের দুইটি কাজের মধে একটি আগে এবং একটি পরে ঘটেছে এরূপ কাজ বুঝালে সেটি Past Perfect Tense হয়।  যেমনঃ 
আমি পড়ার পর বাবা বাসায় আসল- Father came after I had read. 
মা খাবার রান্না করার আগে তুমি চলে গেলে- You had gone before mother cooked foods.
রাকিব গাড়ি চালানোর আগেই মা তাকে নিষেধ করলো- Mother had forbidden before Rakib drove a car.
ডাক্তার আসার আগে রোগীটি মারা গেল- The patient had died after the doctor came.
ডাক্তার আসার পর রোগীটি মারা গেল- The patient died after the doctor had come.

উল্লেখ্য, Past Perfect Tense এর Basic (মৌলিক) গঠনের বাংলা বাক্য  Past Indefinite এর মতো হয়। শুধু ইংরেজি গঠন আলাদা হয়। যেমনঃ
আমি বই পড়েছিলাম- I had read book.
মা রান্না করেছিল- Mother had cooked foods.
রাকিব গাড়ি চালিয়েছিল- Rakib had driven a car.

[উপরক্ত বাংলা বাক্যের ক্ষেত্রে Past Indefinite অথবা Past Perfect এর যেকোনো একটি ধরে অনুবাদ করা যায়। তবে Past Indefinite ধরে অনুবাদ করা বেশি উত্তম।]


Past Perfect Continuous Tense
অতীতের কালের কোনো কাজ কোনো সময় ধরে চলছিল এরূপ বুঝালে Past Perfect Continuous Tense হয়। যেমনঃ
আমি সকাল থেকে বই পড়ছি্লাম- I had been reading book since morning.
মা ২০মিনিট ধরে খাবার রান্না করছিল- Mather had been cooking foods for 20 minutes.
রাকিব বিকেল থেকে গাড়ি চালচ্ছিল- Rakib had been driving a car since afternoon.

Future Tense এর প্রকারভেদ

Future Tense কে চারভাগে ভাগ করা হয়ঃ
  • Future Indefinite Tense
  • Future Continuous Tense
  • Future Perfect Tense
  • Future Perfect Continuous Tense
Future Indefinite Tense
সধারণভাবে ভবিষ্যৎ কালের কোনো কাজ বুঝালে সেটি Future Indefinite Tense হয়। যেমনঃ
আমি বই পড়ব- I shall read book. 
মা খাবার রান্না করবে- Mother will cook foods. 
রাকিব গাড়ি চালা্বে- Rakib will drive a car.

Future Continuous Tense 
ভবিষ্যৎ কালের চলমান কোনো কাজ বুঝালে সেটি Future Continuous Tense হয়। অর্থাৎ ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে এরূপ বুঝালে তাকে Future Continuous Tense বলে। যেমনঃ
আমি বই পড়তে থাকব- I shall be reading book. 
মা খাবার রান্না করতে থাকবে- Mother will be cooking foods. 
রাকিব গাড়ি চালাতে থাকবে- Rakib will be driving a car. 

Future Perfect Tense
ভবিষ্যতে ঘটে থাকবে এরূপ কাজ বুঝালে সেটি Future Perfect Tense হয়। । যেমনঃ 
আমি পড়িয়া থাকিব/পড়ে থাকব- I shall have read. 
মা খাবার রান্না করিয়া থাকিবে/করে থাকবে- Mother will have cooked foods.
রাকিব গাড়ি চালাইয়া থাকিবে/চালিয়ে থাকিবে- Rakib will have driven a car.

Future Perfect Continuous Tense
ভবিষ্যৎ কালের কোনো কাজ কোনো সময় ধরে চলতে থাকবে এরূপ বুঝালে Future Perfect Continuous Tense হয়। যেমনঃ
আমি সকাল থেকে বই পড়তে থাকব- I shall have been reading book since morning.
মা ২০মিনিট ধরে খাবার রান্না করতে থাকবে- Mather will have been cooking foods for 20 minutes.
রাকিব বিকেল থেকে গাড়ি চালাতে থাকবে- Rakib will have been driving a car since afternoon.


Don't forget to comment below if you still have any question.

     



একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন